কাশ্মিরে হামলা: তিন জঙ্গির স্কেচ প্রকাশ, যা জানা গেলো
কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। এই মর্মান্তিক ঘটনার পর বুধবার (২৩ এপ্রিল) নিরাপত্তা সংস্থাগুলো তিনজন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এদের সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা’র সদস্য এবং তাদের মধ্যে অন্তত দুজন বিদেশি নাগরিক।
এ হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বা’র ছদ্মনামে পরিচালিত সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ঘটনার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে চলছে তীব্র অভিযান। দিল্লি ও মুম্বাইসহ বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঘটনার পরপরই কাশ্মিরে পৌঁছান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেন। পরে এক্স-এ দেওয়া পোস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “ভারত কখনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার দোষীরা কোনভাবেই রেহাই পাবে না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্ধারিত সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন এবং পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
হামলায় প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন পর্যটক জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) হামলাকারীরা হঠাৎ গুলি চালিয়ে বিশেষভাবে পুরুষদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালায়। গেল কয়েক বছরে হিমালয়ান অঞ্চলে বেসামরিকদের ওপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে নিহতদের মরদেহ ইতোমধ্যেই তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে। জম্মু ও কাশ্মিরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে এয়ারলাইনগুলোকে ভাড়া নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
