| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফ্রিজের আড়ালে ছিল ২ বোন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২১ ১৫:৫৪:৫৫
ফ্রিজের আড়ালে ছিল ২ বোন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সাত বছরের সাইফা ও আট বছরের হামিদা। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাইবোন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রোববার দুপুরে দুই শিশু বাড়ির ভেতর লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে তারা ঘরের ফ্রিজের পেছনের বৈদ্যুতিক সংযোগের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুহূর্তেই তারা নিস্তেজ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুদের নিথর দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্ত শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...