| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

গাজায় নিহত ইসরায়েলি ৪১২ সেনা নিহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২০ ১৪:৪০:৪১
গাজায় নিহত ইসরায়েলি ৪১২ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪১২ জনে। শনিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে এক সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত সেনার নাম গালেব স্লিমান আল-নাসাসরা বলে নিশ্চিত করেছে। তিনি সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন। গত ১৮ মার্চ গাজায় ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা প্রাণ হারালেন।

এরই মধ্যে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ১,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা জুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারই অন্তত ৫৪ জন ফিলিস্তিনি এই হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক বেসামরিক মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আল জাজিরা জানায়, দিনভর ইসরায়েলি বাহিনী গাজা শহর ও আশপাশের এলাকাগুলোতে ভারী বোমাবর্ষণ চালায়। হামাসের পক্ষ থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় অভিযান চালিয়ে যাওয়া হবে এবং হামাসের কাছ থেকে বন্দিদের মুক্তি না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নতুন করে সংঘাত শুরু হয়, যা এখনো থামার কোনো ইঙ্গিত নেই। সংঘাতে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আর মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...