| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বজ্রপাতের সময় বাইরে থাকলে কী করবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ১৭:০৪:৪৯
বজ্রপাতের সময় বাইরে থাকলে কী করবেন

নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত আমাদের দেশে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে রূপ নিয়েছে। প্রতি বছরই বজ্রাঘাতে অনেক প্রাণহানি ঘটে। যাঁরা মাঠে-ঘাটে কাজ করেন, যেমন কৃষক, জেলে বা দিনমজুর—তাঁরাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন।

যদি বজ্রপাতের সময় আপনি বাইরে থাকেন, তাহলে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ—

১. যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে যান

বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ স্থান হলো কোনো পাকা ঘর বা গাড়ির ভিতর। খোলা জায়গায় থাকা বিপজ্জনক। আশেপাশে যদি কোনো বাড়ি বা গাড়ি থাকে, দেরি না করে সেখানেই আশ্রয় নিন।

২. নিচু জায়গায় অবস্থান করুন

বজ্রপাত সাধারণত উঁচু জায়গায় বেশি আঘাত করে। আশ্রয় না পেলে নিচু জায়গায় বসে থাকুন। পাহাড়ে থাকলে দ্রুত নিচে নেমে আসুন। খোলা মাঠ বা একা কোনো গাছের নিচে অবস্থান করবেন না।

৩. গাড়ির ভিতরে থাকা তুলনামূলক নিরাপদ

গাড়ি পুরোপুরি নিরাপদ না হলেও খোলা জায়গার চেয়ে অনেক ভালো। অনেকের ধারণা, গাড়ির রাবার টায়ার সুরক্ষা দেয়, কিন্তু প্রকৃতপক্ষে গাড়ির ধাতব কাঠামো বজ্রপাতের বিদ্যুৎকে ছড়িয়ে দিয়ে মাটিতে পাঠিয়ে দেয়।

৪. পানি থেকে দূরে থাকুন

পানি ভালো বিদ্যুৎ পরিবাহক। তাই সাগর, নদী, পুকুর বা সুইমিং পুলের ধারে থাকলে বজ্রপাত না পড়েও আপনি বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। বজ্রপাত শুরু হলে সঙ্গে সঙ্গে পানি থেকে উঠে আসুন।

৫. তাবু বা খোলা ছাউনিতে আশ্রয় নেবেন না

অনেকে ক্যাম্পিংয়ের সময় তাবু বা খোলা প্যাভিলিয়নে আশ্রয় নেন, কিন্তু এটি নিরাপদ নয়। এসব স্থানে ধাতব কাঠামো বজ্রপাতের ঝুঁকি বাড়াতে পারে।

৬. বাইরে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখুন

যদি সারাদিন বাইরে থাকতে হয় বা শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আগেই আবহাওয়ার খবর দেখে নিন। বজ্রপাতের সম্ভাবনা থাকলে সাবধান হয়ে বের হন।

৭. বজ্রের শব্দ শোনামাত্রই আশ্রয় নিন

অনেকে মনে করেন বজ্রপাত কাছাকাছি না হলে বিপদের আশঙ্কা নেই, কিন্তু সত্যি হলো—বজ্রপাত অনেক দূর থেকেও প্রাণঘাতী হতে পারে। যদি বজ্রের আওয়াজ শোনেন, বুঝে নিন আপনি ঝুঁকির মধ্যে আছেন। তখনই নিরাপদ স্থানে চলে যান, এমনকি বৃষ্টি না হলেও।

এই পরামর্শগুলো মেনে চললে আপনি বজ্রপাতের সময় নিজেকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...