আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস করলো গোয়েন্দা
নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবর্তনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের মনোবলের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘবদ্ধভাবে অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু আওয়ামী লীগপন্থী কর্মী—এমন তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘটিত হামলা, মিথ্যা প্রচার এবং পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার কৌশল নেয়া হয়েছে। রাজধানীমুখী হচ্ছেন এসব নেতাকর্মী, যাদের মূল টার্গেট এখন দেশের নিরাপত্তাবাহিনী।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৭০টির বেশি মামলা হয়েছে। জানুয়ারিতে ৩৮টি, ফেব্রুয়ারিতে ৩৭টি এবং মার্চে সবচেয়ে বেশি, ৯৬টি মামলা হয়েছে। শুধু ডিএমপি এলাকায় মার্চ মাসে ঘটেছে ২৩টি হামলার ঘটনা।
মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মধ্যে 'মব আতঙ্ক' প্রকটভাবে দেখা দিচ্ছে। থানায় আসামি আনার পরও হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
১২ মার্চ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গোলাম মোস্তফাকে ছাড়াতে গিয়ে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
২৩ মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার সচল গ্রামে পুলিশের একটি তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশের হাত থেকে আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় ১৪ জনের নামে মামলা হলেও আশিক ছাড়া অন্য কেউ গ্রেপ্তার হয়নি।
পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে বিভ্রান্তিকর প্রচারণা। বিভিন্ন পুলিশ সদস্যকে নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য, যাতে করে তাদের মনোবল ভেঙে যায়। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলোকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, “পুলিশ বর্তমানে একটি অস্বাভাবিক সময় পার করছে। গত কয়েক মাসের চাপ থেকে অনেকেই এখনো ট্রমায় ভুগছেন।”
পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন, “পুলিশের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা এখনো ধরা পড়েনি, তাদের ধরতে অভিযান চলছে। এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
