| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

১৯ বছরের তরুণীকে লাঠিপেটা, ফেসবুকে ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১০:২৭:৩৬
১৯ বছরের তরুণীকে লাঠিপেটা, ফেসবুকে ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’-এর সামনে ১৯ বছর বয়সী এক তরুণীকে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর, পুলিশ দুইজনকে হেফাজতে নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।

ওসি জানান, এই ঘটনা ঘটেছে ১১ এপ্রিল বিকেল ৩টার দিকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার কফি শপের ম্যানেজার আল-আমিন এবং কর্মচারী শুভকে আটক করা হয়। ভিডিওতে দেখা যায়, কফি শপের সামনে এক ব্যক্তি তরুণীকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছেন এবং পরে শুভ নামের কর্মচারী লাঠি দিয়ে তার পায়ে আঘাত করছেন।

এখনও পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন উপায়ে তরুণীর সন্ধান করার চেষ্টা করছে। যদি তাকে কিংবা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজেরাই বাদী হয়ে মামলা দায়ের করবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন দাবি করেছেন, ওই তরুণীর আচরণ ‘বিরক্তিকর’ ছিল এবং তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও তারা ধারণা করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কফি শপে প্রবেশে বাধা দেওয়া সত্ত্বেও তরুণী জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলেন, যার ফলে তারা এই কঠোর আচরণ করেন।

ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে এর নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...