| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৩ দিনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, আশিক চৌধুরী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ১৯:৫৩:২০
৩ দিনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, আশিক চৌধুরী

সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আশিক মাহমুদ আরও বলেন, সম্মেলনে যেসব বিনিয়োগ প্রস্তাব এসেছে, তা ছাড়াও আরও কিছু প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

চারদিনব্যাপী এই সম্মেলনে সরকার ব্যয় করেছে প্রায় দেড় কোটি টাকা, আর অংশীদার প্রতিষ্ঠানগুলোর ব্যয় ছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৫ কোটি টাকায়।

তবে ব্যয়ের তুলনায় বিনিয়োগের পরিমাণ দিয়ে সম্মেলনের সাফল্য নির্ধারণ করা ঠিক হবে না বলে মনে করেন বিডা চেয়ারম্যান। তার ভাষায়, “এখানে কেউ সম্মেলনে এসেই হঠাৎ বিনিয়োগের ঘোষণা দেননি। এর অনেক কিছুই ছিল আগের আলোচনার ফলাফল। তাই পুরো কৃতিত্ব সামিটের নয়।”

তিনি আরও জানান, এ সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশ নেন, যা মোট অংশগ্রহণকারীর ৫৮ শতাংশ। পাশাপাশি দেশি বিনিয়োগকারীরাও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সম্মেলনের একটি বড় অর্জন হচ্ছে, ৬টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, এবং ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা বাতিল করা।

বিডা চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের মানুষের সহনশীলতা ও বিনিয়োগের সম্ভাবনা দেখে বিদেশি বিনিয়োগকারীরা অত্যন্ত আগ্রহী হয়েছেন।” সম্মেলনের সফলতা নিয়ে আমাদের উদ্বেগ নেই, মূল লক্ষ্য ছিল বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...