শুল্ক নিয়ে বাংলাদেশকে বিশাল বড় সুখবর পাঠাল ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপিত পালটা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তবে এই সময়ে এসব দেশের পণ্যে ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে।
অন্যদিকে, চীনের ওপর চাপ বাড়িয়ে ট্রাম্প চীনা পণ্যে শুল্ক ১২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
গত বুধবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি লেখেন, “চীন বারবার বিশ্ববাজারের নীতিকে অবজ্ঞা করেছে। তাই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”
ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেন, “আশা করি অদূর ভবিষ্যতে চীন ও অন্য দেশগুলো বুঝে যাবে যে আমেরিকার সঙ্গে প্রতারণা করার সময় শেষ হয়ে এসেছে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে আলোচনার আগ্রহ দেখিয়েছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়) অংশ নিচ্ছে।
ট্রাম্প বলেন, “চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে আমরা দ্রুত সমাধানে পৌঁছাতে প্রস্তুত।” তিনি আরও জানান, “৯০ দিনের জন্য আমি ১০ শতাংশ পালটা শুল্ক স্থগিত করার অনুমোদন দিয়েছি।”
–আলীম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
