| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ও ভারতে একসঙ্গে নিষেধাজ্ঞা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ১৪:৪৪:৪৭
বাংলাদেশ ও ভারতে একসঙ্গে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার এবার সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ভারতে চলমান নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

প্রতি বছর বাংলাদেশে সাধারণত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে, তবে ভারতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন মাছ ধরা বন্ধ থাকে। এদিকে, মিয়ানমারে এই নিষেধাজ্ঞার সময় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন।

বাংলাদেশের মৎস্যজীবীরা যখন নিষেধাজ্ঞার সময় সাগরে মাছ ধরতে যেতে পারে না, তখন প্রতিবেশী দেশের জেলেরা আমাদের জলসীমায় ঢুকে মাছ ধরে। এর ফলে বাংলাদেশের মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময়সীমা সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

ফরিদা আখতার সংবাদ সম্মেলনে বলেন, "প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ রাখার ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের উৎপাদন ১২.৭৮% বৃদ্ধি পেয়েছে। তবে, এই সময়কাল প্রতিবেশী দেশের সাথে সমন্বয় না থাকার কারণে বাংলাদেশের জলসীমায় তাদের মৎস্যজীবীরা অনুপ্রবেশ করে।"

এ পরিস্থিতিতে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। তাদের পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বঙ্গোপসাগরে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অধিকাংশ মাছের প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন পর্যন্ত হওয়ায়, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

অর্থাৎ, এবার থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশসহ অন্যান্য মাছের আহরণের নিষিদ্ধ সময় হবে ৫৮ দিন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...