| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৩ ২১:২৮:০০
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে প্রায় ১২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার গভীরে। ভোর ৪টা ৩ মিনিটে এটি আঘাত হানে, যার কম্পন অনুভূত হয় মানাডো ও বিতুং শহরসহ পার্শ্ববর্তী উত্তর সুলাওয়েসি প্রদেশেও। এছাড়া, ভোর ৪টা ৩১ মিনিটে সেখানে ৪.৯ মাত্রার একটি আফটারশকও রেকর্ড করা হয়।

ভাগ্যক্রমে, এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে, গত শুক্রবার মিয়ানমারে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন অগণিত, আর ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন বহু মানুষ। উদ্ধারকর্মীরা জানিয়েছে, আটকে পড়াদের বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...