| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাড়ি ভাড়ার টাকা না থাকায় টয়লেটে থাকেন ১৮ বছরের মেয়ে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০১ ২০:০২:৩০
বাড়ি ভাড়ার টাকা না থাকায় টয়লেটে থাকেন ১৮ বছরের মেয়ে

বাড়ি ভাড়ার উচ্চমূল্যের কারণে চীনের হুনান প্রদেশের ঝুঝৌ শহরের ১৮ বছর বয়সী এক তরুণী থাকতে বাধ্য হচ্ছেন অফিসের টয়লেটে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ওই তরুণী একটি ফার্নিচার স্টোরে কাজ করেন এবং সেখানেই তিনি রাত কাটান।

তবে অফিসের টয়লেটে থাকতে হলেও তাকে প্রতি মাসে ৫০ ইউয়ান (প্রায় ৮৪৮ টাকা) গুনতে হচ্ছে। তার মাসিক বেতন মাত্র ২,৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫,৮২২ টাকা), যেখানে শহরের গড় বেতন প্রায় ৭,৫০০ ইউয়ান (১,২৭,২৮৫ টাকা)। অথচ সেখানে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়ার সর্বনিম্ন মূল্য ৮০০ ইউয়ান (প্রায় ১৩,৫৭৭ টাকা)।

এই তরুণী নিয়মিত চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ডুয়িন-এ তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, অফিসের টয়লেটটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেন, যাতে সহকর্মী ও গ্রাহকদের কোনো অসুবিধা না হয়।

তার এই গল্প অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। একজন লিখেছেন, "যে ব্যক্তি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে, তাকে আমি দোষারোপ করতে পারি না। আমি শুধু তার জন্য শুভকামনা জানাই।" আরেকজন মন্তব্য করেন, "এই ঘটনা আমাকে ব্যথিত করেছে। কঠোর পরিশ্রমীদের জন্য পৃথিবীতে আরও ন্যায্যতা থাকা দরকার।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...