| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ৩০ ১১:৫৭:২৫
বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তার সকল আরোহী নিহত হয়েছেন। বিমানটি আইওয়া থেকে মিনেসোটায় যাওয়ার পথে একটি বাড়ির ওপর আছড়ে পড়ে। এর ফলে বিমানটিতে আগুন ধরে যায়। শনিবার (২৯ মার্চ) এই ঘটনা ঘটে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবরটি প্রথমে প্রকাশ করেছে বিবিসি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, তারা এখনও নিশ্চিত হতে পারেননি বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, বিমানে থাকা কেউই বেঁচে নেই। তবে, বাড়ির ভিতরে থাকা কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার পরিকল্পনা করছে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। সংস্থাটি মিনেসোটায় ঘটনাস্থলে যাচ্ছে এবং রোববার সেখানে পৌঁছানোর আশা করছে।

এনটিএসবি এক বিবৃতিতে জানায়, “ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটির পরীক্ষা শুরু করবেন। এরপর, বিমানটি আরও বিশদ পর্যালোচনার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে, তা পুরোপুরি পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...