| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে বিশেষ বার্তা পাঠাল ট্রাম্প

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৭ ১০:৫২:৫৩
বাংলাদেশকে বিশেষ বার্তা পাঠাল ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

ট্রাম্পের শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, "আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে (ড. ইউনূস) এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, যখন দেশটির জনগণ গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে।"

তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, আমাদের যৌথ সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আমাদের সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

শুভেচ্ছাবার্তার শেষে, স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি মার্কিন প্রেসিডেন্ট আন্তরিক শুভকামনা জানান।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...