| ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ব্রাজিলকে বিধ্বস্ত করে বাংলাদেশ নিয়ে যা বললো আর্জেন্টাইন তারকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ১৫:১৩:৩৪
ব্রাজিলকে বিধ্বস্ত করে বাংলাদেশ নিয়ে যা বললো আর্জেন্টাইন তারকা

নিজস্ব প্রতিবেদক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার ফুটবলাররা এখন আনন্দের জোয়ারে ভাসছেন। এমন এক উল্লাসময় মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা এঞ্জো ফার্নান্দেজ বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে বিশেষভাবে স্মরণ করেছেন। নিজের ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছেন, “এই জয় আপনাদেরও।”

ব্রাজিলের সঙ্গে মহারণের আগে আর্জেন্টিনার জন্য ছিল এক বিশাল সুখবর। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে আর্জেন্টিনা ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করে ফেলেছে। সেই উল্লাসের মধ্যেই ব্রাজিলের বিপক্ষে তারা মাঠে নামে।

আর এই ম্যাচে আর্জেন্টিনা চমৎকার এক জয় পায়। দীর্ঘ ৬ বছর ধরে ব্রাজিলের কাছে হারেনি এমন আর্জেন্টিনা ব্রাজিলকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। যদিও আর্জেন্টিনা পায়নি তারকাদের মধ্যে লিওনেল মেসি, পাওলো দিবালা এবং লাউতারো মার্তিনেজের মতো বড় খেলোয়াড়দের।

ম্যাচের আগে ব্রাজিলের বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া আর্জেন্টিনাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন, "ব্রাজিল আর্জেন্টিনাকে হারাবে এবং আমি নিজে গোল করবো।" কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর পর উলটো চিত্র দেখা যায়।

আর্জেন্টিনার ব্রাজিল-বধের অন্যতম নায়ক চেলসির তারকা এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচের মাত্র দ্বাদশ মিনিটে গোল করার পর, ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের জন্য অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচ শেষে রাফিনিয়াকে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, “পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।”

এরপর আরও একাধিক পোস্ট দেওয়া হয় এঞ্জোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে, যেখানে বাংলাদেশকেও স্মরণ করা হয়। নিজের উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনার ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে তিনি লেখেন, “এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।”

এঞ্জো ফার্নান্দেজের এই ভালোবাসা নতুন নয়। এর আগেও তার ভেরিফায়েড পেজ থেকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করা হয়েছিল, যেখানে বারবার ফুটে উঠেছে তার বাংলাদেশি ভক্তদের প্রতি ভালোবাসা। এখন আর কেউ অজানা নয় যে, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং তাদের প্রতি অগাধ সমর্থন, যা মেসি ও মার্টিনেজরাও জানেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন

বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...