| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

৫ গোলে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ০৮:২২:২২
৫ গোলে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের আগেই ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া, কিংবদন্তি রোমারিওকে বলেছিলেন যে, এই ম্যাচটি ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে। রাফিনিয়া নিজে পণ করেছিলেন যে, তিনি গোল করবেন। কিন্তু এস্তাদিও মনুমেন্টালে, রাফিনিয়াকে মাঠে খুঁজে পাওয়াও ছিল এক চ্যালেঞ্জ। আর তিনি একা নয়, আর্জেন্টিনার দুর্দান্ত ফুটবলে ব্রাজিলের অন্য কোনো খেলোয়াড়কেও সেভাবে দেখা যায়নি, কমপক্ষে পারফরম্যান্সের দিক দিয়ে।

ম্যাচের প্রথমার্ধেই প্রায় গল্প লেখা হয়ে গিয়েছিল এই ম্যাচটির। মাত্র ২০ মিনিটে আর্জেন্টিনা ব্রাজিলের জালে দুটি গোল করে। ৪৫ মিনিট শেষ হওয়ার আগেই ব্রাজিল পিছিয়ে ৩-১ গোলে। দ্বিতীয়ার্ধে গুইলিয়ানো সিমিওনে বদলি হিসেবে মাঠে নামার পর ব্রাজিলের ক্ষতটা আরও বাড়িয়ে দেন।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেয়। আর তারপরেই তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের জয় উদযাপন করে। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং গুইলিয়ানো সিমিওন। ব্রাজিলের একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস কুনহা।

এস্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনার প্রথম দুটি গোলই এসেছে দারুণ দলগত খেলায়। ম্যাচের ৪ মিনিটের মধ্যে ডি পলের পাস থেকে বামপ্রান্তে আক্রমণে যান নিকোলাস টালিয়াফিকো। তার পাস থেকে থিয়েগো আলমাদার পায়ের মাধ্যমে বল আসে হুলিয়ান আলভারেজের কাছে। দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে গোল করতে কোনো সমস্যা হয়নি আলভারেজের।

অল্প সময়ের মধ্যেই আবার ব্রাজিলের রক্ষণে ফাটল ধরে, আর আর্জেন্টিনার আক্রমণে আরও এক গোল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একাই ব্রাজিলের অর্ধে বেশ কিছুটা পথ পার করে, এবং আলভারেজের পা থেকে বল চলে যায় এনজো ফার্নান্দেজের কাছে। ডানপ্রান্ত থেকে একটি সোজা ক্রস পেয়ে সহজেই গোল করে দেন এনজো। ১২ মিনিটের মধ্যে আর্জেন্টিনা দুই গোল পেয়ে যায়।

৩০ মিনিট পেরোনোর আগেই ব্রাজিল এক গোল শোধ করে। ইংলিশ ক্লাব উলভসের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা ক্রিশ্চিয়ান রোমেরোকে প্রেসিং করে বল ছিনিয়ে নেন এবং ঠান্ডা মাথায় গোল করে স্কোরশিটে নাম তোলেন।

আর্জেন্টিনা আরেকটি গোলের ব্যবধান বাড়াতে সময় নেয় না। ১১ মিনিট পর, একটি কর্নার থেকে ফেরত আসা বল এনজো ফার্নান্দেজ মাপা এক চিপে ম্যাক অ্যালিস্টারের কাছে পৌঁছান। ছোট বক্সের সামনে আলতো পা দিয়ে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাক অ্যালিস্টার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...