| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের জুয়া খেলতে বললেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২২ ২২:৫৫:৪০
ভক্তদের জুয়া খেলতে বললেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৩ এর উদ্বোধনের দিনে সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ওয়ান এক্স বেটের পক্ষে প্রচারণা চালান। ভিডিওতে সাকিব ওই বেটিং প্লাটফর্মটির জার্সি পরিধান করে, এবং ক্যাপশনে লিখেন, তিনি ওয়ান এক্স বেট ব্যবহার করেন এবং ভক্তদেরও এই প্লাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এসময় সাকিব বলেন, "আমি এই সাইটে নিজের পছন্দের ম্যাচ এবং দলের পক্ষে বাজি ধরছি, এবং আপনাদেরও এটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।" তিনি এই প্লাটফর্মকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেন, তবে বর্তমানে তিনি বিসিবির সাথে চুক্তিবদ্ধ নন, তাই এ ধরনের বিজ্ঞাপন প্রচার করার কোনো বাধা নেই।

তবে, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, প্রকাশ্যে জুয়া সম্পর্কিত কোনো কার্যক্রম নিষিদ্ধ। সাকিব এই জুয়া বিজ্ঞাপন প্রচার করে, দেশের ক্রিকেটে খেলার সুযোগ নিজেদের জন্য বন্ধ করে দিয়েছেন। অনেক তরুণ সাকিবকে আইডল হিসেবে গ্রহণ করে, তাদের ওপর তার এই কার্যক্রমের নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

এটি প্রথমবার নয়, এর আগেও সাকিব বেটিং কোম্পানি "বেট উইনার নিউজ" এর শুভেচ্ছাদূত হয়ে বিতর্কে জড়ান, পরে বিসিবির চাপে তিনি সেই চুক্তি থেকে সরে এসেছিলেন। এরপর, ২০২১ সালে তিনি নিজেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন। যদিও তার বোলিং অ্যাকশন বৈধতা পেয়েছে, তবুও দেশের মাটিতে কোনো টুর্নামেন্টে অংশ নেননি। অনেকেই আশা করেছিলেন, সাকিব হয়তো আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন, কিন্তু এখন সেই সম্ভাবনা কমে গেছে।

সাকিবের এই বিজ্ঞাপন প্রচারের কারণে তাকে বাংলাদেশের বিভিন্ন স্পন্সরশিপ থেকে হারাতে হয়েছে, এবং দেশের ক্রিকেট থেকে আয়ের পথও বন্ধ হয়ে গেছে। এমন একটি কর্মকাণ্ড যে দেশের জন্য অনৈতিক, তা সাকিব বোঝার চেষ্টা করেননি।

সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তবে তার এই কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে তার উজ্জ্বলতা কমে যাচ্ছে। নানা বিতর্কের সৃষ্টি করা সাকিবই বাংলাদেশের একমাত্র সেলিব্রেটি যিনি প্রকাশ্যে জুয়া বিজ্ঞাপন করেছেন, যা দেশের ক্রিকেটের জন্য একটি বড় দুঃখজনক বিষয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...