আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে প্রধান উপেদেষ্টার বক্তব্যে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছে। জুলাই মাসের অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলনের মুখে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অরাজকতার পরও, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, এমন বক্তব্য দেন, তখন এনসিপি তা অত্যন্ত অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।
শুক্রবার রাতে ঢাকা শহরের বাংলা মটরের রুপান্নান টাওয়ারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে, এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একে একে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বিরোধী আন্দোলনে গুম, ক্রসফায়ার এবং বিচারবিহীন হত্যাকাণ্ডের সাথে জড়িত, যা তাদের অপরাধের ইতিহাসকে আরো কালো করে তুলেছে।
এনসিপি প্রধান উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ ইতিহাসে গণহত্যার জন্য দায়ী এবং এর রাজনৈতিক কর্মকাণ্ড এবং নিবন্ধন বাতিল করা উচিত। তারা আহ্বান জানিয়েছে, সরকার এবং সব রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী পক্ষকে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে।
এনসিপি আরও জানিয়েছে, যদি আওয়ামী লীগ আবার রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তবে তারা তা প্রতিহত করবে। তারা এও বলেছে যে, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তবে সে ব্যাপারে কোনো আলোচনা ও প্রস্তাব তারা গ্রহণ করবে না। আওয়ামী লীগ বর্তমানে গণতান্ত্রিক কাঠামোর বাইরে অবস্থান করছে, এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত বলে এনসিপি জানিয়েছে।
এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে যে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো অধিকার হারিয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
