| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

গুঞ্জন সত্যি হল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে বার্তা পেলেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ২২:১৬:৪১
গুঞ্জন সত্যি হল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে বার্তা পেলেন তাসকিন

আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে বাংলাদেশি কোনো ক্রিকেটার দল পাননি। তবে নিলামে দল না পেলেও বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

তবে সরাসরি তাকে খেলার প্রস্তাব দেয়নি দলটি। স্কোয়াডের একাধিক পেসার চোটে পড়ায় বিকল্প খোঁজার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত যদি ব্যাকআপ পেসার দরকার হয়, তাহলে তাসকিনকে দলে নিতে পারে তারা।

শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, "লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি আমার সঙ্গে যোগাযোগ করেছিল জানতে, আমি খেলতে পারব কি না। তাদের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, তখন হয়তো আমাকে ভাবতে পারে। এজন্যই তারা যোগাযোগ করেছিল। যদি সত্যিই তারা বিকল্প খেলোয়াড় হিসেবে ডাক দেয়... আর আমাদের যদি সুযোগ আসে, তাহলে আশা করি এবার এনওসি (অনাপত্তিপত্র) পাব।"

এর আগেও আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাসকিনের সঙ্গে যোগাযোগ করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এনওসি দেয়নি। তবে এবার সুযোগ এলে এনওসি পাওয়া কঠিন হবে না বলেই মনে করছেন এই পেসার।

তিনি বলেন, "প্রথমত, তাদের তো রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে হবে। যদি সত্যিই দরকার পড়ে এবং আমি সুস্থ থাকি, তখন এনওসি চাওয়ার বিষয় আসবে। বিসিবির সঙ্গে এনওসি নিয়ে কথা হয়েছে, এবং এবার যদি আমরা কেউ সুযোগ পাই, তাহলে এনওসি পাওয়া নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...