| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নির্বাচন নিয়ে নিশ্চয়তা দিতে চাই, সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে: আসিফ মাহমুদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ২১:৫৪:৩০
নির্বাচন নিয়ে নিশ্চয়তা দিতে চাই, সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া স্পষ্টভাবে বলেছেন, নির্বাচন পেছানোর গুঞ্জন কিংবা অনিশ্চয়তার কথা বলে কেউ যেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি না করে।

শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ভূঁইয়া লেখেন, "মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার স্পষ্ট করে বলেছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই প্রতিশ্রুতি রাখবে। তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।"

তিনি আরও বলেন, "গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবেই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত, যা ইউএন-এর প্রতিবেদনে উঠে এসেছে। জনতার ঐক্য জিন্দাবাদ।"

এর আগে, শুক্রবার আরও এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, "আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়েও বেশি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর আকাঙ্ক্ষা বিপজ্জনক!"

সিদ্দিকা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...