| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ১৬:০২:৪৯
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার সরব হয়েছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "বাংলাদেশের জনগণ কখনোই আওয়ামী লীগের অস্তিত্ব মেনে নেবে না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দলের বিরুদ্ধে আন্দোলন চলবে।"

স্নিগ্ধের মতে, এখনো ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। ছাত্র সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। তিনি বলেন, "এই আন্দোলন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবায়ন করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "যদি সত্যিই কেউ রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রথমে ২,০০০ শহিদ পরিবারের অনুমোদন নিয়ে আসতে হবে। সেই সঙ্গে ২০,০০০ আহতদের সম্মতি লাগবে। শহিদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো আপস হবে না।"

স্নিগ্ধ বলেন, "যে কোনো গোষ্ঠী বা দল যদি গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে চায়, ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।" তিনি উল্লেখ করেন, "জুলাই মাসের গণহত্যার বিচার এখনো সম্পূর্ণ হয়নি। যতদিন পর্যন্ত এই বিচার প্রক্রিয়া শেষ না হয়, ততদিন আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস হতে পারে না।"

তিনি আরও বলেন, "এই দলকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। কারণ, আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মীরা পর্যন্ত গণহত্যায় জড়িত ছিল। তারা আজও নির্লজ্জভাবে মিথ্যাচার করছে এবং গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।"

স্নিগ্ধ স্পষ্ট জানান, "ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো আপস নেই। যে কোনো রাজনৈতিক দল যদি এ বিষয়ে আপস করতে চায়, তাদেরও প্রতিহত করা হবে।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...