সরকারের কাছে থাকা ১৪ জন কাজ করছে হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে
নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা। তারই কারণে, দেশে যতই হত্যা ও গুমের অভিযোগ থাকুক, তবুও ভারতে বসে পুনরায় ক্ষমতায় আসার জন্য কূটকৌশল চালাচ্ছেন—এমন সন্দেহ অনেকের। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ১৪ জন ব্যক্তি এখন গোপনে কাজ করছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে এমন তথ্য তুলে ধরেছেন।
সায়ের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, কিছু উপদেষ্টা, যারা সরকারে প্রবেশ করেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় না আসতে পারে। তারা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করছে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে।
জুলকারনাইন শায়ের তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদের নয়জন সদস্য এবং পাঁচজন আউটসাইডার ইনসাইডার হিসেবে গোপনে কাজ করছে। তারা আসন্ন নির্বাচনে একটি বড় ধরনের ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ছাত্রজনতার আন্দোলনকে ব্যর্থ করতে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশবিরোধী পরিকল্পনা আঁকছে।
২০১৭ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তবে, গণহত্যা বিচারের আগেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একদল ইনসাইডার গোপনে কাজ করে যাচ্ছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে, ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম *দ্যা টাইমস অফ ইন্ডিয়া* একটি প্রতিবেদনে দাবি করেছে যে, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা এএনআই কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, "শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আবার ফিরে আসবেন।"
এছাড়া, হাসনাত শেখও শেখ হাসিনার ফিরে আসার নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন। তার বক্তব্য থেকে জানা যায়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গোপন তৎপরতা সম্পর্কে শীর্ষ মহল অবগত। তবে দেশের শীর্ষ রাজনীতিবিদরা এ ব্যাপারে কোনো প্রতিকারের পথ খুঁজছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যারা কাজ করছে, তারা কি শুধু ১৪ জন, নাকি সময়ের সঙ্গে আরও অনেকের মুখোশ উন্মোচিত হবে?
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
