| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতন মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৯ ১৫:২৫:১৪
শিশু নির্যাতন মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় প্রদান করেন। পাশাপাশি দোষী সাব্যস্ত গৃহশিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামের ৭ বছর বয়সী কন্যাশিশুকে আরবি পড়ানোর সময় ওয়াশরুমের দরজা আটকে ধর্ষণ করেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এ ঘটনায় শিশুটির পরিবার খিলগাঁও থানায় মামলা দায়ের করে।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, _"ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে। ধর্ষকদের কোনো ছাড় নেই। এ ধরনের অপরাধের আরও কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।"_

তবে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন মৃত্যুদণ্ডের রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...