| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্য থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৯ ১১:৪০:০৩
মধ্যপ্রাচ্য থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে নরকে পরিণত হয়েছে গাজা। বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘনের দায়ে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্যে দুই মাস পর ফের হামলায় ব্যস্ত রয়েছে তেল আবিব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই হামলার অনুমতি দিয়েছেন। মুসলিম বিশ্ব যখন একজোট হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই গাজায় ইসরাইলি আগ্রাসন মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করে তুলছে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, উত্তপ্ত লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে সানায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এর পর পাল্টা হামলা চালায় হুতিরা মার্কিন রণতরিতে। এই পরিস্থিতি ইরানকে চরমভাবে সতর্ক করছে ট্রাম্প প্রশাসন। এছাড়া, ওয়াশিংটনের একটি বিবৃতি ঘিরে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যেখানে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন জানান, হামাস, হুতি, হিজবুল্লাহ—কেউই ছাড় পাবে না। বিশেষ করে লোহিত সাগরে বিদ্রোহী গোষ্ঠী হুতি ধ্বংস না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক হামলা চলবে।

এই পরিস্থিতির ফলে বিশ্ব নতুন এক সংকটের মুখোমুখি হচ্ছে। সিরিয়া ও লেবানন সীমান্তেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সিরিয়া, পাচারকারীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার জবাবে সীমান্তে পাল্টা হামলা শুরু হয়, ফলে হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ার অন্তর্বর্তী সরকার, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, রাষ্ট্র সংস্কারের পথে হিজবুল্লাহকে বড় বাধা হিসেবে দেখছেন।

তবে সোমবার, যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এসব মিলিয়ে, মধ্যপ্রাচ্য আবারও নতুন সংকটে জড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...