| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবন অবরোধ, ভেতরে শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়ে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৬ ১৫:৫১:০৯
ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবন অবরোধ, ভেতরে শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়ে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে আটক করার দাবিতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্যানসার ভবন ঘেরাও করেছে একদল ছাত্র ও সাধারণ জনগণ।

রোববার (১৬ মার্চ) সকালে চিকিৎসা নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলে, শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা তাকে ঘিরে ধরে। পরে তাদের সঙ্গে আরও স্থানীয় ছাত্র ও জনতা যোগ দেয়।

সূত্রে জানা গেছে, কুমিল্লায় ছাত্র আন্দোলন দমনে অনিন্দিতা দত্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।

শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, “সকালে আমরা জানতে পারি যে প্রাণ গোপাল দত্তের মেয়ে অফিসে এসেছেন। তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসে তাকে আটক করেছি।”

তিনি আরও জানান, “আমরা তাকে রুমের ভেতরেই আটকে রেখেছি এবং শাহবাগ থানা পুলিশকে অবহিত করেছি। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম জানান, “একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে অবস্থান নিয়েছে বলে শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসেছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও মোতায়েন করা হয়েছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...