| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৪ ১১:২৩:৫৬
আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ

নিজস্ব প্রতিবেদক: মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছিয়া খাতুনের মর্মান্তিক ঘটনার পর এবার তার শ্রেণিশিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

শিক্ষক মাহফুজ জানান, আছিয়া তার সরাসরি ছাত্রী ছিল এবং তিনি তাকে দ্বিতীয় শ্রেণিতে পড়াতেন। আছিয়া পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় তার প্রয়োজনীয় যত্ন ও নিরাপত্তার অভাব ছিল।

তিনি বলেন, "এটা শুধু একজন শিক্ষকের জন্য নয়, পুরো সমাজের জন্যই বেদনাদায়ক। আমরা যদি কোমলমতি শিশুদের নিরাপত্তা দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অর্থ কী?"

তিনি আরও বলেন, "দারিদ্র্যের কারণে অনেক বাবা-মা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। আছিয়ার বড় বোন মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে, যা তাদের জীবনে ভয়ানক প্রভাব ফেলে।" আমরা যতটা জানি আছিয়ার বড় বোনের সাথে একি রকম নির্যাতন হত। তারা বাপ ছেলে মিলে আছিয়ার বড় বোনকে ভোগ করত। সম্মানের জন্য সে হয়ত কিছু বলছে না।

শিক্ষক মাহফুজ মনে করেন, প্রাথমিক বিদ্যালয় শিশুদের নিরাপত্তা ও সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। পাঠ্য বইয়েও ‘ভালো ও খারাপ স্পর্শ’ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, যা আরও বিস্তৃতভাবে শেখানো উচিত বলে তিনি মনে করেন।

তিনি বলেন, "শুধু আইন কঠোর করলেই হবে না, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। দরিদ্র পরিবারগুলোকে সচেতন করতে হবে, যাতে তারা বুঝতে পারে—অল্প বয়সে বিয়ে কিংবা সন্তানদের অবহেলা তাদের জীবনের জন্য কতটা ক্ষতিকর।"

তার মতে, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রচার আরও বেশি করা উচিত। কারণ, সব ধর্মই মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়, অন্যায় থেকে দূরে থাকতে বলে।

শিক্ষক মাহফুজের মতে, আছিয়ার মতো ঘটনা বন্ধ করতে হলে পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। নইলে এমন মর্মান্তিক ঘটনা চলতেই থাকবে, যা পুরো জাতির জন্য লজ্জাজনক।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...