| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১২ ২১:২৮:০৭
অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক; গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছিল, যেখানে মাহমুদউল্লাহর নামও ছিল। কিন্তু পরবর্তীতে নিজেই সেই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেন তিনি, এবং এর পর থেকেই ধারণা করা হচ্ছিল যে, তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে। অবশেষে তা সত্যি প্রমাণিত হলো।

এর আগে তিনি টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন, আর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও তিনি অবসর নিলেন। এর মানে, বাংলাদেশ দলের হয়ে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

আজ (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।”

তিনি আরো যোগ করেছেন, “বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।”

সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা মাঠে না হওয়া কোনো ক্রিকেটারের জন্যই কিছুটা বেদনার বিষয়। মাহমুদউল্লাহরও সেই দুঃখ হয়তো আছে। তিনি বলেন, “সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু আপনাকে তা মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...