ধ.র্ষণ বিরোধী বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, আজ বিকেল সাড়ে ৩টায় ধর্ষণবিরোধী পদযাত্রার একটি বিক্ষোভকারী দল, যাতে নারী ও পুরুষ মিলিয়ে ৬০-৭০ জন অংশ নিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। তখন, বিক্ষোভকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলে, তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ শুরু করে। এতে পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, এ সময় বিক্ষোভকারীদের আক্রমণে কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যার মধ্যে পুলিশ সদস্যদের নখের আঁচড়ে কিছু সদস্য আহত হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
এ হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া, রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবলও আহত হন।
পুলিশ পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
