| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পাঁচ দেশে পাওয়া গেল শেখ হাসিনার গোপন সম্পদের পাহাড়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১০ ২২:৩০:১৭
পাঁচ দেশে পাওয়া গেল শেখ হাসিনার গোপন সম্পদের পাহাড়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তদন্তের পর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংসহ পাঁচটি দেশ ও ক্যারিবিয়ান অঞ্চলের কেম্যান আইল্যান্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল পরিমাণ গোপন সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ তথ্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও যৌথ তদন্ত দলের দীর্ঘ অনুসন্ধানে শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে অবৈধ সম্পদের তথ্য উন্মোচিত হয়েছে।

তদন্তকারীদের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও ক্যারিবিয়ান অঞ্চলের কেম্যান আইল্যান্ডসে বিপুল সম্পদের হদিস মিলেছে। বিশেষত, মালয়েশিয়ার একটি ব্যাংকে ‘রাশিয়ান স্ল্যাশ ফান্ড’-এর অস্তিত্ব পাওয়া গেছে, যা রহস্যময় আর্থিক লেনদেনের ইঙ্গিত দেয়।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষিত ৬৩৫ দশমিক ১৪ কোটি টাকা, রাজউকের দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ কাঠার প্লট, ৮ কোটি ৮৫ লাখ টাকার ১০ শতাংশ জমিসহ ৮টি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান মিলেছে।

এছাড়াও, ৫ কোটি ১৫ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে এবং ১১টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

এদিকে, শেখ হাসিনার পরিবারের সাত সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরকারি সংস্থাগুলো শেখ হাসিনার গোপন সম্পদের সন্ধান অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদেশে লুকিয়ে রাখা সম্পদের পুরো চিত্র উদঘাটনের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সম্পদ উদ্ধারে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...