| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার সেই রিকশাচালকের পরিচয় নিয়ে যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৮ ১১:৫৩:২৫
গ্রেপ্তার সেই রিকশাচালকের পরিচয় নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পল্টন এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারীরের "মার্চ ফর খিলাফত" কর্মসূচি নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যক্তিকে পুলিশ সদস্যদের সঙ্গে মিলে হিজবুত তাহারীরের এক সদস্যকে মারতে দেখা যায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকেও আটক করেন। তার আটকের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নেটিজেনদের দাবির পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই ব্যক্তিকে ডিবি অফিস থেকে মুক্ত করেন এবং তার আসল পরিচয় প্রকাশ করেন।

এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান।

শুক্রবার, ৭ মার্চ, হিজবুত তাহারী সংগঠনটি খিলাফত প্রতিষ্ঠার দাবিতে "মার্চ ফর খিলাফত" কর্মসূচি শুরু করে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে তারা এই কর্মসূচি আয়োজন করে, যেখানে কয়েক হাজার সমর্থক অংশ নেয়। কর্মসূচিতে তারা "মুক্তির এক পথ, খিলাফত" স্লোগান দিয়ে মার্চ শুরু করেন।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। হিজবুত তাহারীরের সদস্যরা পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। পল্টন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটকাতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

এ সময় এক ব্যক্তি লুঙ্গি পরা এবং গলায় গামছা জড়ানো অবস্থায় পুলিশের সঙ্গে মিলে হিজবুত তাহারীরের এক সদস্যকে মারতে দেখা যায়। পরবর্তীতে যৌথ বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেন। তার আটকের মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয়।

নেটিজেনদের চাপের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই ব্যক্তিকে ডিবি অফিস থেকে মুক্ত করেন। পরে তিনি সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেন। তিনি জানান, ওই ব্যক্তির নাম আরমান। তিনি একজন রিকশাচালক ছিলেন, কিন্তু বর্তমানে বায়তুল মোকাররমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গিয়ে তাকে হামলা করা হয় এবং আহত অবস্থায় তাকে সেনা সদস্যরা আটক করে ডিবি অফিসে সোপর্দ করে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে হিজবুত তাহারী ১০১ বছর আগে তুরস্কে খিলাফত পতনের পরিপ্রেক্ষিতে খিলাফত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেছে।

তারেক/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...