| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই: নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৭ ২২:৩১:০১
সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "বৈষম্যবিরোধী" বা "সমন্বয়ক" পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের অবস্থানে নেই। ওই আন্দোলন থেকে একটি ছাত্র সংগঠন গঠিত হয়েছে। নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দলও তৈরি হয়েছে। ফলে 'বৈষম্যবিরোধী' বা 'সমন্বয়ক' নামে যে পরিচয়টি ছিল, তা এখন আর কোনো বাস্তবতা রাখে না।"

তিনি আরও বলেন, "যদি কেউ 'বৈষম্যবিরোধী' বা 'সমন্বয়ক' পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।"

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...