| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সত্য নাকি মিথ্যা; দেশ ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৪:৩৭:৪৫
সত্য নাকি মিথ্যা; দেশ ছাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের দেশ ত্যাগের গুঞ্জন এবং তার সংশ্লিষ্ট একটি ভাইরাল ভিডিও সম্প্রতি নতুন আলোচনার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ ছেড়েছেন কিংবা আত্মগোপনে আছেন। এর মধ্যে ৫ আগস্টের আগেই সাদ্দাম হোসেনের দেশ ত্যাগের কথা শোনা যাচ্ছিল এবং সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি একটি গাড়িতে করে দেশ ছেড়ে যাচ্ছেন।

ভিডিওটির সত্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এতে দেখা যায়, সাদ্দাম হোসেন গাড়ির পেছনের সিটে ঘুমাচ্ছেন, তার পাশে আরেক যাত্রীও ঘুমিয়ে আছেন। ভিডিওটি ধারণ করেন গাড়ির চালক, পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দাবি করা হয় যে সাদ্দাম ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার দেশ ত্যাগ করেছেন। ভিডিওটির সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যম বলছে, সাদ্দাম হোসেন নেত্রকণার সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন।

তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও ধারণকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওতে যিনি আছেন, তিনি সাদ্দাম হোসেন নন, বরং ঢাকার পুলিশ সদর দপ্তরের এসআই একরাম হোসেন।

২০১৮ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে সাদ্দাম হোসেনের নাম উঠে আসে। ওই সময় তার নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা ছাত্র আন্দোলন দমনে পুলিশের সঙ্গে মিলিত হয়ে সশস্ত্র আক্রমণ চালায়।

বর্তমানে সাদ্দাম হোসেনের এই ভিডিও এবং তার দেশ ত্যাগের গুঞ্জন রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

গনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...