| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে আবারও ভূমিকম্পের আঘাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১২:১৮:৫৬
বাংলাদেশে আবারও ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক; মাত্র ২ দিনের ব্যবধানে বাংলাদেশে আবারও ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এই মাত্রার ভূমিকম্প সাধারণত মাঝারি ধরনের হিসেবে গণ্য করা হয়।

গভীর রাতে হওয়ায় অনেকেই ভূমিকম্পটি অনুভব করতে পারেননি। তবে সিলেটের কিছু বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভূমিকম্প অনুভূতির কথা জানান।

রুবায়েত কবীর আরও জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার এবং সিলেট থেকে ১০০ কিলোমিটার দূরে হওয়ায় সিলেটে এটি অনুভূত হওয়া একটি স্বাভাবিক ঘটনা ছিল।

এর আগে, দুই দিনের ব্যবধানে একই অঞ্চলে আরেকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটবাসী আরও সতর্ক হয়ে উঠেছে।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...