| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি, যা জানা গেলো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২১ ১০:৫১:০৭
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বড় ধরনের গাড়ি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দান্তনপুর এলাকায় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাটি ঘটে যখন একটি লরি হঠাৎ তার গাড়িবহরকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় গাড়ির চালককে হঠাৎ ব্রেক করতে হয়, যার ফলে পেছনের গাড়িগুলো একে অপরকে ধাক্কা দেয় এবং একটি গাড়ি সরাসরি গাঙ্গুলির গাড়িকে আঘাত করে।

সৌভাগ্যক্রমে, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে গাড়িবহরের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট রাস্তার পাশে অপেক্ষা করতে হয় সৌরভকে। পরে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।

ভয়াবহ এই ঘটনার পরও সৌরভ গাঙ্গুলিকে সম্পূর্ণ স্বাভাবিক থাকতে দেখা যায়। তিনি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সব দায়িত্ব পালন করেন, যা তার মানসিক দৃঢ়তার পরিচয় দেয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...