| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের নিয়ে ভারতের ড্রেসিংরুমে বড় অশান্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৪:১৫:৫৭
বাংলাদেশ ম্যাচের নিয়ে ভারতের ড্রেসিংরুমে বড় অশান্তি

নিজস্ব প্রতিবেদক:অপেক্ষার পালা শেষ, আজ বিকেলে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিন পর বাংলাদেশ বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ভারত। তবে এই টুর্নামেন্টের আগে ভারতীয় ড্রেসিংরুমে অশান্তির খবর পাওয়া গেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ভারতীয় দলের ড্রেসিংরুমে অশান্ত পরিবেশ বিরাজ করছে। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলের এক তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক ফলাফলের পর থেকেই কোচ গম্ভীরের সঙ্গে একাধিক ক্রিকেটারের সম্পর্ক ভালো ছিল না বলে ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল। তবে পরে সবকিছু ঠিক হয়ে যায় বলে জানা যায়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে দাপুটে জয় পাওয়ার পর আবারও গুঞ্জন উঠেছে ভারতীয় দলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে।

এএনআই’র এক রিপোর্টে দাবি করা হয়েছে, তারকা উইকেটকিপার ব্যাটসম্যান রিষভ পন্ত সুযোগ না পাওয়ার জন্য গম্ভীরকে দায়ী করেছেন। ইংল্যান্ড সিরিজের পর কোচ গম্ভীর স্পষ্ট করে জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুল। তিনি বলেন, "রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক, আর পন্তও সুযোগ পাবে। তবে রাহুল ভালো খেলছে, দুজন উইকেটকিপার খেলানো যাবে না।" এর মাধ্যমে গম্ভীর ইঙ্গিত দিয়েছিলেন যে, পন্তকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে অন্তত বেঞ্চে বসেই থাকতে হবে।

এই সিদ্ধান্ত মানতে পারছেন না পন্ত। তিনি জানাচ্ছেন, সুযোগ না দিয়ে তাকে দল থেকে বাইরে রাখা হচ্ছে, যা নিয়ে তার ক্ষোভ রয়েছে। গাড়ি দুর্ঘটনার পর অসুস্থতা কাটিয়ে ফিরে তিনি মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। পন্ত নাকি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, যদি রান না করতে পারতেন, তবে তাকে বাইরে রাখা হলেও কিছু বলার ছিল না, কিন্তু একাধিক দিন ধরে তাকে বাইরে রাখা হচ্ছে।

তবে এ বিষয়ে টিম ম্যানেজমেন্ট, পন্ত বা গম্ভীর কেউই এখনও কিছু বলেননি। ফলে এই খবরের সত্যতা নিশ্চিত করা কঠিন। তবে, যদি এ খবর সত্য হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জন্য এটা একটি অশনিসংকেত হতে পারে।

আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...