| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হবে বাংলাদেশ বললেন ভারতী তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৪:৫৮:৫২
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হবে বাংলাদেশ বললেন ভারতী তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতোমধ্যেই ক্রিকেট দুনিয়ায় জমে উঠেছে হিসাবনিকাশ আর ভবিষ্যদ্বাণীর লড়াই। সাবেক ক্রিকেটাররা নিজেদের পছন্দের দল বেছে নিচ্ছেন, কেউ ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন, কেউবা অস্ট্রেলিয়াকে। যেমন, মাইকেল ক্লার্কের মতে, ভারতই হবে চ্যাম্পিয়ন, আর বীরেন্দ্র শেবাগের বাজি অস্ট্রেলিয়ার ওপর।

তবে অনেকেই বাংলাদেশকে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবেই দেখছেন না। তিনবারের বিশ্বকাপজয়ী রিকি পন্টিং মনে করেন, বাংলাদেশের চেয়ে আফগানিস্তান ভালো করবে এবারের আসরে। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সও বলছেন, অঘটন ঘটানোর ক্ষমতা থাকলেও বাংলাদেশ খুব বেশি কিছু করতে পারবে না।

কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই স্পিনার, যিনি বর্তমানে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন, তিনি বাংলাদেশকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট বলে মনে করছেন। ক্রিকবাজের এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ শুধু ডার্ক হর্স নয়, বরং তারা শিরোপার অন্যতম দাবিদার।

বীরেন্দ্র শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন, ও দীনেশ কার্তিকরা আফগানিস্তানকে ডার্ক হর্স বললেও, মুরালি কার্তিক বাংলাদেশকে ‘খুবই বিপজ্জনক দল’ হিসেবে দেখছেন। তার মতে, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ যেকোনো দলকে চমকে দিতে পারে।

সেমিফাইনাল নিয়েও বেশ আত্মবিশ্বাসী মুরালি কার্তিক। ভারতের পাশাপাশি তিনি বাংলাদেশকেই শেষ চারে দেখছেন। অন্য গ্রুপ থেকে তার পছন্দ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আর চ্যাম্পিয়ন দলের তালিকায় ভারত ও বাংলাদেশের নামই রেখেছেন তিনি।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে, দুবাইতে। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে লড়তে পাকিস্তানে যাবে দল। তবে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ কতটা এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...