| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কোচ হারাল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১২:১১:৩০
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কোচ হারাল ভারত

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সময় খুবই ঘনিয়ে এসেছে। একদিন পরেই মাঠে নামবে ভারত, যারা শিরোপার অন্যতম বড় দাবিদার। কিন্তু নিজেদের ম্যাচের ঠিক দুদিন আগে ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেল দুবাইয়ের ক্যাম্প ছেড়ে চলে গেছেন। ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় তার বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে চলে গেছেন মর্নে মর্কেল।

ইন্ডিয়া টুডে জানায়, মর্নে মর্কেল ১৭ ফেব্রুয়ারি দলের অনুশীলনে অংশ নেননি। তিনি টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় দলে ফিরবেন কিনা, তা এখনও পরিষ্কার নয়।

ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত মর্নে মর্কেল দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে ছিলেন এবং তাদের প্রথম অনুশীলনেও অংশ নেন। তবে ১৭ তারিখের অনুশীলনে তাকে দেখা যায়নি, এরপর থেকেই বিভিন্ন গুঞ্জন শুরু হয়। শীঘ্রই জানা যায়, এটি তার পরিবারের একটি বড় ট্র্যাজেডি।

মর্নে মর্কেলের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতের বোলিং বিভাগে একটা বড় ঘাটতি দেখা দিয়েছে। দুবাইয়ের পিচে পেসারদের জন্য পরিস্থিতি খুব একটা সহজ হবে না। এর ওপর, দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন। তাই মোহাম্মদ শামির সঙ্গে তরুণ পেসার আর্শদীপ সিং এবং হার্শিত রানাকে নিয়ে ভারতের পেস বোলিং আক্রমণ সাজানো হয়েছে।

ভারতের প্রথম ম্যাচ ২০ তারিখে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ভারতীয় দল পরে বেশ কিছুদিন বিরতি পাবে এবং তাদের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।

আকরাম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...