| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সরকারি ভাতা ভোগীদের জন্য এলো নতুন নির্দেশনা দিল সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৭ ২৩:৫৮:০১
সরকারি ভাতা ভোগীদের জন্য এলো নতুন নির্দেশনা দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকারি ভাতাভোগীদের সঠিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ নতুন নিবন্ধন প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, বর্তমান ভাতাভোগী তালিকায় বড় ধরনের ত্রুটি রয়েছে, যার ফলে অনেক প্রকৃত ভাতাভোগী ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। উপদেষ্টা বলেন, “আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে দেখা যাচ্ছে ৪৬ শতাংশ ভাতাভোগী ভুলভাবে উপকৃত হচ্ছেন। অর্থাৎ, ১০০ জনের মধ্যে ৪৬ জনের কাছে ভুলভাবে ভাতার টাকা পৌঁছাচ্ছে।”

এ বিষয়ে তিনি আরও বলেন, “এটি শুধু আর্থিক অপচয় নয়, বরং প্রকৃত ভাতাভোগীরা যথাযথ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রিফর্ম কমিশনও এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।”

তিনি আরও যোগ করেন, “যে তালিকা আমরা পেয়েছি, সেটি অতীত থেকে প্রাপ্ত এবং এতে অনেক ভুল রয়েছে। ডিসিরাও এসব ত্রুটি নিয়ে উদ্বিগ্ন। তাই আমরা একটি নতুন সোশ্যাল রেজিস্ট্রেশন বা ভাতাভোগীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি এবং এর জন্য একটি আধুনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করা হচ্ছে। এবার নিবন্ধন সম্পন্ন হবে প্রযুক্তির মাধ্যমে।”

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “আমরা চাই দ্রুত এসব ত্রুটি থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও সঠিক সেবা নিশ্চিত করতে।” তিনি আরও জানান, “এই ধরনের সমস্যাগুলো মূলত দুর্নীতি এবং অনিয়মের কারণে ঘটে, তবে আমাদের বিশ্বাস, তথ্য-প্রযুক্তির মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব।”

তিনি শেষ অংশে বলেন, “এ জন্য যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময় আমরা দেব।”

গনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...