| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বিভাগে টানা ৫ দিন বজ্রবৃষ্টি পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৯:২৭:১১
৪ বিভাগে টানা ৫ দিন বজ্রবৃষ্টি পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

ফাল্গুনের মিষ্টি আমেজের মাঝেই বৃষ্টির বার্তা নিয়ে হাজির হয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্থলভাগে অবস্থানরত আরেকটি লঘুচাপের প্রভাবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

তার বিশ্লেষণ অনুযায়ী, যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরগুনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি যশোর ও কুষ্টিয়া জেলার পাশাপাশি রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। ১৯ ফেব্রুয়ারি রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সতর্কবার্তা হিসেবে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রপাতের আশঙ্কা থাকায় সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...