| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

দেব চৌধুরীর নতুন নাম দিলেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৩:২৩:৩৪
দেব চৌধুরীর নতুন নাম দিলেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীকে নতুন নাম দিয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সম্প্রতি দেব চৌধুরী ইসলাম গ্রহণের পর তাকে নতুন নাম রাখার বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করেছে। এ প্রসঙ্গে আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ জানান, তিনি দেব চৌধুরীকে দুটি নাম প্রস্তাব করেছেন – একটি "আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী" এবং অন্যটি "মোহাম্মদ চৌধুরী"।

এছাড়া, তিনি ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন, দেব চৌধুরী ইসলাম গ্রহণ করার পর তার প্রথম তিনটি জুমা অতিবাহিত হয়েছে। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, দেব চৌধুরী নিয়মিত ইসলামী শিক্ষার প্রতি মনোযোগী হয়ে পড়েছেন। তিনি আল্লাহর দানে ইসলামের পথে অবিচল রয়েছেন।" পাশাপাশি, তিনি দেব চৌধুরীর ধার্মিক জীবনযাপনের প্রশংসা করেছেন এবং জানান, তিনি নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষা গ্রহণে মনোযোগী হয়েছেন।

দেব চৌধুরী সম্পর্কে আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ আরও বলেন, দেব চৌধুরী তাকে বলেছেন যে, "এ মুহূর্তে আমি নতুন নাম বা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না," এবং তার ইচ্ছার প্রতি সম্মান রেখে বিষয়টি জানানো হয়নি। পরবর্তীতে দেব চৌধুরী এই নামের জন্য সম্মতি দিয়েছেন।

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ তার পোস্টে দেব চৌধুরীর সার্বিক মঙ্গল কামনা করেছেন এবং ইসলামী জীবনযাপনে তার উন্নতি প্রার্থনা করেছেন।

আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে বয়সভিত্তিক বিশ্বকাপের আকর্ষণীয় লড়াই। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...