| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১০:১৪:৫২
এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের যুবারা নিজেদের কাজ সঠিকভাবে শেষ করেছিল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে ৪ গোল করতে হতো, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে তারা চার গোল তো করতে পারেনি, বরং ৩-২ গোলে হারতে হয়েছে ক্লদিও এচেভেরির দলকে। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে কোনো কষ্ট ছাড়াই কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ব্রাজিল।

ব্রাজিল তাদের ম্যাচ শেষ করে আর্জেন্টিনা- প্যারাগুয়ে ম্যাচের ভেন্যুতে চলে আসে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের আনন্দ ছিল সবচেয়ে বেশি। ডিয়েগো লিওনের ওই গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে আরও ৫ গোল করতে হতো। কিন্তু ৮২ মিনিটে গোল খাওয়ার পর ৫ গোল দেওয়া ছিল প্রায় অসম্ভব।

আর্জেন্টিনার হারের কবর আরও আগেই খুঁড়ে ফেলেছিল ব্রাজিল। চিলির বিপক্ষে ৩-০ জয়ের পরই তাদের জন্য শিরোপা জেতা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আর্জেন্টিনার সামনে ছিল একমাত্র গোল ব্যবধান, তবে চার গোলের নিচে জয় পেলেও তাদের কিছু লাভ হতো না। শুরু থেকেই ম্যাচে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৩০ মিনিটে লুকা কেমেটের গোল দিয়ে প্যারাগুয়ে এগিয়ে যায়।

বিরতির পর আরও একটি গোল হজম করে আর্জেন্টিনা। তিয়াগো ইসায়াসের গোলের পর ২-০ তে পিছিয়ে পড়ে তারা। তবে আক্রমণের ধার বাড়িয়ে ৬৭ মিনিটে তারা সমতায় ফেরে। জোড়া গোল করেন ক্যারিজো। কিন্তু এরপর আর শিরোপার দৌড়ে এগোতে পারেনি আর্জেন্টিনা। ডিয়েগো লিওনের ৮২ মিনিটের গোলের পর ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা হয়ে যায়।

ব্রাজিলও নিজেদের শেষ ম্যাচে একেবারে শেষ মুহূর্তে ঝড় তুলেছিল। চিলির বিপক্ষে দীর্ঘ সময় গোল না হওয়ার পর, ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তারা একে একে ৩ গোল করে। প্রথম গোলটি করেন ডেভিড ওয়াশিংটন। এরপর ৭৮ মিনিটে চিলি ১০ জনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইভান রোমান। ১০ জনের বিপক্ষে ব্রাজিল পরবর্তী সময়ে দুর্দান্ত খেলে। ৮৬ মিনিটে পেদ্রো ব্যবধান ২-০ করেন এবং ৩-০ গোল নিশ্চিত করেন রিকার্ডো ম্যাথিয়াস।

শেষে, ব্রাজিলের রবার্তো পিন্টো লাল কার্ড খেয়েছিলেন, তবে তাতে কোনো প্রভাব পড়েনি। কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল বা সেমিফাইনাল নেই; এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হয়। ব্রাজিল ১৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করে শিরোপা জিতেছে, আর আর্জেন্টিনা ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শেষ পর্যন্ত তারা শিরোপা পায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...