বাংলাদেশ ম্যাচের আগে ইনজুরিতে ভারতের তারকা ক্রিকেটার
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ জায়গা পাননি, কারণ তিনি এখনও পিঠের চোট থেকে সেরে ওঠেননি। এটি ভারতের জন্য একটি বড় ধাক্কা, তবে তাদের আত্মবিশ্বাসী পেস আক্রমণ মোহাম্মদ শামি, হার্শিত রানা ও আর্শদ্বীপ সিংয়ের ওপর ভিত্তি করে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হবে। যদিও পাকিস্তানে মূল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, নিরাপত্তার কারণে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে।
মূল টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দল দুবাইয়ে অনুশীলন করছে। এর মধ্যে রোববার, প্রথম দিনের অনুশীলনে আরেকটি ইনজুরির শঙ্কা দেখা দেয়। ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বাম হাঁটুতেই চোট পেয়েছিলেন ঋশাভ পান্ত। এবার আবার সেই বাম হাঁটুতে আঘাত পান দুবাইয়ের অ্যাকাডেমি মাঠে অনুশীলন চলাকালীন।
হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অনুশীলনের সময় তার কাট শট সরাসরি আঘাত করে পান্তের বাম হাঁটুতেই। কিছু সময়ের জন্য মাঠে পড়ে ছিলেন পান্ত। তার সাথে সঙ্গে চলে আসেন দলের বাকি ক্রিকেটার এবং ফিজিও। প্রথমে পান্তের হাঁটুতেই আইসপ্যাক লাগানো হয়, এরপর স্ট্যাপ বেঁধে দেওয়া হয়। কিছুক্ষণ পর পান্ত উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
অতঃপর তিনি আবার ব্যাটিংয়ের জন্য মাঠে নামেন, তবে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল। এই অবস্থাতেই তিনি কিছু সময় ব্যাটিং করেন। বর্তমানে পান্তের চোট নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে, চোটের কারণে বাংলাদেশ ম্যাচের একাদশে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কম।
চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হবে, আর ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা রয়েছে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে নিরাপত্তার কারণে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
