সেনা-সন্ত্রাসী মধ্যে ব্যাপক সংঘর্ষে, নিহত ১৯
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য এবং ১৫ জন সন্ত্রাসী রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এই তথ্য জানিয়েছে। খবরটি ডন পত্রিকা প্রকাশ করেছে।
সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি অভিযানে পাক সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষ ঘটে।
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম অভিযানটি ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় পরিচালিত হয়, যেখানে ৯ সন্ত্রাসী নিহত হয়। এরপর নিরাপত্তা বাহিনী দ্বিতীয় অভিযানটি উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় চালায়, যেখানে ৬ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।
এ সময়ে পাকিস্তান জুড়ে মোট ৭৪টি জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে ৩৫ নিরাপত্তা কর্মী, ২০ বেসামরিক নাগরিক এবং ৩৬ সন্ত্রাসীসহ মোট ৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১৭ জন, যার মধ্যে ৫৩ নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ জন বেসামরিক নাগরিক এবং ১০ জন সন্ত্রাসী রয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- আজকের স্বর্ণের বাজারদর: ৫ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- কুয়েতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
- জন্মাষ্টমীর সরকারি ছুটি পাবেন না যারা
- হঠাৎ সৌদি আরবে রেড অ্যালার্ট
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫৪৮২ টাকা
- তেলের পর এবার চিনির বাজারেও অস্থিরতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬
- সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে ফের দুঃসংবাদ
