অযোগ্য শাসক আমাদের শাসন করুক, এমন বাংলাদেশ আমরা চাই না; হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই না, যেখানে অযোগ্য শাসকরা আমাদের শাসন করবে। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম-খুনের মতো অপরাধের অভাব থাকবে না।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই না, যেখানে কোরআন এবং হাদিসের বয়ান করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই না, যেখানে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই না, যেখানে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদের জেলে পাঠানো হয়।’
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’
ধামতী দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দীন আহমদের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন অতিথি হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া সেখানে আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মু. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
