| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল ছাড়ার গুঞ্জন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১১:০৬:০১
ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল ছাড়ার গুঞ্জন

সম্প্রতি শোনা যাচ্ছিল যে, রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র আর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না এবং তিনি সৌদি আরবে পাড়ি জমাবেন। তবে এই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন ভিনি নিজেই। তবুও, এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে, যেটি তাকে বেশ বিরক্ত করেছে।

আজ শনিবার রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে মাঠে নামবে রিয়াল। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসের চুক্তি নিয়ে প্রশ্ন করা হয় আনচেলত্তিকে। তিনি জবাবে বলেন, "এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আসছে। আমি কি বিরক্ত? হ্যাঁ। তবে, আমি কি চিন্তিত? না। আমি তাকে সুখী দেখছি? হ্যাঁ।"

আনচেলত্তি আরও যোগ করেন, "আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, তাতে আর কিছু যোগ করার নেই। এই বিষয় নিয়ে আমরা কিছুই আলোচনা করি না, ভিনিও এ বিষয়ে কিছু বলেন না। আমি তাকে সেই পুরানো ভিনিসিয়ুস হিসেবেই দেখি, যে সবকিছু ঠিকঠাক করতে খুব আগ্রহী, এবং গত ম্যাচে সে সেটা দারুণভাবে প্রমাণ করেছে।"

চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক জয়ে ভিনিসিয়ুস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "আমি তাকে খুব অনুপ্রাণিত দেখছি, বিশেষ করে সিটির বিপক্ষে তার পারফরম্যান্সের কারণে। সে ওই ম্যাচে অনেক চাপের মধ্যে ছিল, কিন্তু দুর্দান্তভাবে তা সামলেছে এবং ম্যাচে পার্থক্য সৃষ্টি করেছে।"

সৌদি আরব থেকে ভিনিসিয়ুসকে প্রস্তাব পাওয়ার বিষয়ে আনচেলত্তি বলেন, "সে সৌদি আরব থেকে প্রস্তাব পেয়েছে কি না, সেটা আমি জানি না। তবে আমি যা দেখি, তা হলো একজন সুখী খেলোয়াড়, যে তার কাজগুলো সঠিকভাবে করতে চায় এবং এই ক্লাবের জন্য ইতিহাস গড়তে চায়।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...