| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

"রাজধানীর মানুষ ঘুমাতে পারবে না"—হুঁশিয়ারি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২১:৪০:২৪
"রাজধানীর মানুষ ঘুমাতে পারবে না"—হুঁশিয়ারি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি রাজধানীবাসীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ফোনালাপে জাহাঙ্গীর আলম স্পষ্টভাবে বলেন, “যে রাজধানীতে আমরা থাকতে পারব না, সেই রাজধানীর মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারবে না। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি।”

তিনি আরও বলেন, “আমাদের সকল টিম প্রস্তুত আছে। সম্রাট ভাই এখানে আছেন। আমাদের সিদ্ধান্ত একটাই—যে শহর আমাদের জায়গা দেবে না, সেখানে সাধারণ মানুষও স্বস্তিতে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সহায় হোন, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে সবকিছু করতে সক্ষম।”

ফোনালাপে তিনি রাজনৈতিক কর্মীদের উদ্দেশে কৌশলগত দিকনির্দেশনা দেন এবং সঠিক সময়ে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আপনারা নিজ নিজ এলাকায় কর্মীদের একত্রিত করুন, তাদের সঠিক দিকনির্দেশনা দিন। সময়মতো ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

এই বিতর্কিত ফোনালাপ রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, জাহাঙ্গীর আলমের এমন বক্তব্য রাজনৈতিক অস্থিরতা উসকে দিতে পারে এবং রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...