| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ : এই মাত্র গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২০:০৫:৪১
ব্রেকিং নিউজ : এই মাত্র গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। এতে মোবাশশির হোসাইন নামে একজন ছাত্র আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মোবাশশির হোসাইন জানিয়েছেন, তাদের কর্মসূচি শেষ হওয়ার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সে সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যা তার ডান হাতে লাগে।

তিনি আরও বলেন, এই ঘটনার পর থেকে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ইতোমধ্যে গাজীপুরের পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ এলে তিনি তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন।

এ বিষয়ে জিএমপির উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তিনি ঘটনার কথা শুনেছেন এবং ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...