| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্বে সালাউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৭:০২:৩২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্বে সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে এবারও দেখা যাবে না দলের সঙ্গে। গেল বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুপস্থিত ছিলেন তিনি, আর তখন তার দায়িত্ব সামলেছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন দেশীয় এই কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে যে, হেম্প আপাতত জাতীয় দলের সঙ্গে নেই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন না। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ দেখতে সিলেটে এসেছিলেন, তারপর থেকে ছুটিতে আছেন। তবে কবে নাগাদ বাংলাদেশে ফিরবেন, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই।

মূলত বিসিবি হেম্পের পারফরম্যান্সে সন্তুষ্ট নয়। এ কারণেই তাকে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি। যদিও তার সঙ্গে ২০২৬ সালের মার্চ পর্যন্ত চুক্তি রয়েছে, তবে জাতীয় দলের পরিবর্তে তাকে হাই পারফরম্যান্স ইউনিটে দেখা যেতে পারে। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে, তবে আপাতত সালাউদ্দিনই এই দায়িত্ব পালন করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...