| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল ২০২৫ ; ম্যাচসেরা ও টুনামেন্ট সেরা হলেন যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৭ ২২:৪৩:৩৯
বিপিএল ২০২৫ ; ম্যাচসেরা ও টুনামেন্ট সেরা হলেন যারা

১৯৫ রান তোলার চ্যালেঞ্জ ছিল স্কোরবোর্ডে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কিংসের বিরুদ্ধে জয় তুলে আনতে ফরচুন বরিশালের জন্য দারুণ শুরুর প্রয়োজন ছিল। সেই কাজটি ভালোভাবেই করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটে এক কথায় বলা হয়, "ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট," আর তামিম ঠিক তেমনভাবেই ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

২৯ বলেই ৫৪ রান করে তিনি দলকে এমন এক জায়গায় নিয়ে গেছেন, যেখান থেকে চট্টগ্রাম কিংসকে বরিশালকে চ্যালেঞ্জ করা অনেক কঠিন হয়ে পড়েছিল। ৯টি চার এবং ১টি ছক্কায় সাজানো তার এই ইনিংসের কারণে তিনি ফাইনালের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন।

তামিমের মতোই আরও এক অধিনায়ক পেয়েছেন সম্মান। তিনি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এবারের আসরে মিরাজ নিজের দক্ষতা উজ্জ্বলভাবে দেখিয়েছেন ওপেনিং পজিশনে খেলে। ব্যাট-বলের পাশাপাশি, দল পরিচালনায়ও তার পারফরম্যান্স ছিল অসাধারণ।

খুলনার হয়ে ১৪ ইনিংসে তিনি করেছেন ৩৫৫ রান, গড় ২৭ এর বেশি। তার ঝুলিতে দুটি ফিফটিও রয়েছে। ক্যাচ নিয়েছেন ৮টি, আর বল হাতে ১৪ ম্যাচে পেয়েছেন ১৩ উইকেট, সেইও ৭.৭১ ইকোনমি রেটে।

এবং তাই, বিপিএল ২০২৫ এর জুরি বোর্ড ম্যান অব দ্য সিরিজ হিসেবে মেহেদি হাসান মিরাজকেই নির্বাচন করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...