আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ হল পাকিস্তান
পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ফের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। গত ৮ বছরে এটি তাদের তৃতীয় নিষেধাজ্ঞা। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিফা এই তথ্য জানায়।
ফিফা পাকিস্তানের ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার জন্য সুপারিশ করেছিল। তবে পাকিস্তান ফুটবল ফেডারেশন ফিফার প্রস্তাবিত সংশোধনগুলো গ্রহণ করেনি। এর ফলস্বরূপ, আবারো ফিফার নিষেধাজ্ঞার আওতায় পড়তে হয়েছে তাদের।
তবে ফিফা এবং এএফসির প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র যদি পিএফএফ কংগ্রেস অনুমোদন করে, তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, 'যদি পিএফএফ কংগ্রেস ফিফা এবং এএফসির প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন করে, তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।'
ফিফা আরও জানিয়েছে, 'সংশোধিত গঠনতন্ত্র গ্রহণে ব্যর্থতার কারণে পিএফএফকে নিষিদ্ধ করা হয়েছে। এটি গৃহীত হলে, পাকিস্তানে সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত হবে। একইসাথে, পিএফএফের চলমান স্বাভাবিককরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ফিফার শর্তাবলীও পূরণ হবে।'
পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক মনে করেন, বিশ্ব ফুটবল সংস্থা এবং পাকিস্তান ফুটবলের নবনির্বাচিত কংগ্রেসের মধ্যে অচলাবস্থার কারণেই এ নিষেধাজ্ঞা এসেছে।
তিনি বলেন, 'ফিফা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন করতে চেয়েছিল। কিন্তু পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যদের অধিকাংশই ফিফার প্রস্তাবের বিপক্ষে ছিল।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
