| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ, দুই দিন পর উদ্ধার হলো কিশোরী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:৩৭:৪৩
মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ, দুই দিন পর উদ্ধার হলো কিশোরী

রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ার থেকে নিখোঁজ হওয়া সুবা নামের এক কিশোরীকে দুই দিন পর নওগাঁ সদর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল আহমেদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুবার অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। নওগাঁ সদর থানার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং বর্তমানে সে ঢাকার পথে রয়েছে। আদাবর থানায় পৌঁছানোর পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘটনাটি অপহরণ নয়, বরং কিশোরী নিজ ইচ্ছায় এক যুবকের সঙ্গে চলে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার হওয়া সুবার সঙ্গে থাকা যুবকের বয়স আনুমানিক ২০ বছর।

প্রসঙ্গত, সুবা মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিল। গত রোববার মোহাম্মদপুরের জাপান গার্ডেন টোকিও স্কয়ার মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুবা বরিশালের একটি স্কুলের শিক্ষার্থী।

উদ্ধারের পর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...